ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আমরা কোনো দেশের নিরাপত্তায় থ্রেট হব না: আসাদুজ্জামান রিপন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০২:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০২:০৪:১৯ অপরাহ্ন
আমরা কোনো দেশের নিরাপত্তায় থ্রেট হব না: আসাদুজ্জামান রিপন
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, তাদের দল কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে না, তবে যদি কেউ বাংলাদেশকে হুমকি দেয়, তাহলে তা মোকাবিলা করা হবে। তিনি শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান রিপন বলেন, "আমাকে অনেক বিদেশি কূটনীতিক বলেন, 'তোমরা তো সক্ষমতা হারিয়ে ফেলেছ, সবই দিয়ে দিয়েছ।' একাত্তরে আমরা আমাদের স্বাধীনতা চেয়েছি, আর ভারত তাদের থ্রেটকে মিনিমাইজ করতে চেয়েছিল।" তিনি আরো বলেন, "ভারত সার্ক কার্যকর করতে চাইবে না, সুতরাং অন্য ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে।"

চিন্ময় দাশের গ্রেফতার নিয়ে সরকারকে সঠিক কাজ করেছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, "এখানে ধর্মভিত্তিকভাবে দেখার সুযোগ নেই, নাগরিকের অপরাধ নাগরিক হিসেবেই দেখা উচিৎ।"

তিনি আরো অভিযোগ করেন, "আইনজীবী সাইফুল হত্যার মতো ঘটনা ভারতে ঘটলে সেখানে রক্তের বন্যা বয়ে যেত, মসজিদ ভেঙে দেওয়া হতো। কিন্তু বাংলাদেশে, যদিও ক্ষোভ ও প্রতিবাদ হয়েছে, কোনো সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায়নি। বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ নয়।"

দেশের স্বার্থ রক্ষার বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, "বিএনপি কোনো শক্তির সঙ্গে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ন্যূনতম আপস করবে না। জাতীয় ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে