ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ!

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০২:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০২:৪৫:৪২ অপরাহ্ন
বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ!
নিম্নবিত্তদের জন্য বিনামূল্যে সিনেমা দেখানোর সুযোগ এনে দিচ্ছে ভ্রাম্যমাণ ফিল্ম ফেস্টিভ্যাল। মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট এই অভিনব উদ্যোগ নিয়েছে, যাতে দর্শকরা টিকিট কেটে নয়, বরং বিনামূল্যে দেশ-বিদেশের সিনেমা উপভোগ করতে পারেন। 

এ ফেস্টিভ্যালের শিরোনাম হলো ‘ছবির রাজনীতি, রাজনৈতিক ছবি’। এটি সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সিনেমা প্রেম বাড়ানোর উদ্দেশ্য নিয়েও শুরু হয়েছে।

এ উৎসবে ঢাকার বিভিন্ন রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, স্কুল-কলেজ, হাটবাজারসহ বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শিত হবে। নতুন নির্মাতাদের সিনেমাও দর্শকদের সঙ্গে পরিচয় করানো হবে। 

এ উদ্যোগের মধ্যে রয়েছে জনপ্রিয় নির্মাতাদের সিনেমা যেমন গদার, ফ্রঁসোয়া ত্রুফো, চ্যাপলিন, জহির রায়হান, তারেক মাসুদ, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের চলচ্চিত্র প্রদর্শনী।

ভ্রাম্যমাণ উৎসবের প্রথম প্রদর্শনী ১ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় ঢাকার তেজগাঁও রেল স্টেশনে শুরু হবে। এতে ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’, ‘প্যাসেঞ্জার’, এবং গোলাম রাব্বানীর ‘আনটাং’ সিনেমাগুলি দেখানো হবে। 

এছাড়া কাওরান বাজার মেট্রো রেলের গোল চত্বরে উন্মুক্ত আকাশের নিচে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। এসব সিনেমা সকল দর্শক বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু