ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কারাগার যেন বদলে দিল ওমেদ আলীর জীবন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:৩০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:৩০:১০ অপরাহ্ন
কারাগার যেন বদলে দিল ওমেদ আলীর জীবন
বয়সের ভারে নুয়ে পড়লেও দমে যাননি ওমেদ আলী (৮০)। বাঁশ দিয়ে নান্দনিক হস্তশিল্প তৈরিতে তিনি সিদ্ধহস্ত। দেশি বাঁশ দিয়ে তৈরি করেন দৃষ্টিনন্দন আসবাবপত্র। হস্তশিল্পের এই কারিগরের বাড়ি উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে। কারাভোগের পর ৩৫ বছর ধরে তার কারুকার্যখচিত বাঁশের তৈরি আসবাবপত্র নান্দনিকতার সাড়া ফেলেছে। সরেজমিনে জানা যায়, জীবিকার তাগিদে তিনি পুরোদস্তুর বাঁশ শিল্পে মনোনিবেশ করেন ১৯৮৯ সালে। তার বাঁশের তৈরি চেয়ার, টেবিল, খাট, সোফা সেট, দোলনা ও মোড়াসহ বিভিন্ন আসবাবপত্র অনেকের নজর কাড়ছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে। সৌখিন মানুষ ঘর সাজাতে সিঙ্গেরগাড়ি বাজারে তার কারখানায় গিয়ে বাঁশের তৈরি আসবাবপত্র ক্রয় করেন।একটা সময় গ্রামীণ জনপদের প্রত্যেক বাড়িতে বাঁশের তৈরি জিনিসপত্রের কদর ও চাহিদা ছিল প্রচুর। বর্তমানে প্লাস্টিকসহ নানা পণ্যের ভিড়ে বাঁশের তৈরি আসবাবপত্র হারিয়ে যাচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের উদ্যোক্তা ও শ্রমিকদের ভালো কিছু করার সম্ভবনা রয়েছে। প্রশিক্ষণ নিয়ে স্বল্পপুঁজি খাটিয়ে পরিশ্রম করলে যে কেউ ঘরে বসে প্রতি মাসে ২০/২৫ হাজার টাকা আয় করতে পারবে। 

এ ব্যাপারে ওমেদ আলী দীর্ঘশ্বাস ফেলে বলেন, ষড়যন্ত্র করে আমাকে ডাকাতি মামলায় জড়ানো হয়েছিল। এতে ৬ বছর রংপুর কারাগারে থাকাকালীন কারা কর্তৃপক্ষ আমাকে বাঁশের তৈরি হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ দেন। ১৯৮৯ সাল থেকে সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজি দিয়ে ৭ সদস্যের সংসার চালাচ্ছি। কারাগারে ঢুকেছিলাম অপরাধী হিসেবে, বের হয়েছি একজন কর্মঠ মানুষ হিসেবে। মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, ওমেদ আলী বৃদ্ধ বয়সেও গ্রামবাংলার চিরায়িত ঐতিহ্য বাঁশের তৈরি নান্দনিক হস্তশিল্প ধরে রেখে জীবিকা নির্বাহ করছেন। বাঁশ শিল্পের এ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তিনি স্বচ্ছলভাবে বাঁচতে সংগ্রাম করে যাচ্ছেন। বিষয়টি ইউএনওকে অবগত করে সরকারি বিভিন্ন সহায়তা দিয়ে তাকে পৃষ্ঠপোষকতা করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা