ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সক্রিয় থাকতে হবে: সেলিম উদ্দিন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১২:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১২:৩৩:১১ অপরাহ্ন
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সক্রিয় থাকতে হবে: সেলিম উদ্দিন
আওয়ামী-বাকশালী ফ্যাসিস্টরা ক্ষমতা থেকে বিদায় নিলেও তারা তাদের দোসরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এজন্য দেশ ও জাতিসত্তা বিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি ।শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর অঞ্চল আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমাদের যেকোনো উদাসীনতা ও নির্লিপ্ততায় ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই অর্জিত বিজয়ে অতি উল্লসিত না হয়ে বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী ও ইনসাফপূর্ণ রাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, ‌‘আমরা দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জামায়াত সব সময়ই সুশৃঙ্খল, সহনশীল, উদার মনোভাবাপন্ন ও আমানতদার জনশক্তি তৈরির মাধ্যমে দেশে নৈতিক বিপ্লব ঘটাতে চায়। দেশকে ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসন মুক্ত করতেও আমরা বদ্ধপরিকর।’মোহাম্মদ সেলিম বলেন, আমরা গণমানুষের কল্যাণে বিভিন্ন গণমুখী তৎপরতা চালিয়ে আসছি। মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জনহিতকর ও দাতব্য প্রতিষ্ঠান, চিকিৎসাসেবার জন্য হাসপাতাল ও শিক্ষা সম্প্রসারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের জন্যও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা সুদবিহীন ব্যাংক প্রতিষ্ঠা করে প্রমাণ করেছি একবিংশ শতাব্দীতেও সুদ ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব।কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মোহাম্মদপুর অঞ্চল পরিচালক জিয়াউল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দারসুল কুরআন পেশ করেন শূরা সদস্য ড. আব্দুস সামাদ।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল আউয়াল আজম, সাখাওয়াত হোসেন ও মশিউর রহমান।



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা