ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ছিটকে গেলেন হ্যাজেলউড, দলে দুই অনভিষিক্ত পেসার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:৩৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:৩৫:১৮ অপরাহ্ন
ছিটকে গেলেন হ্যাজেলউড, দলে দুই অনভিষিক্ত পেসার

অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা পেসার জশ হ্যাজেলউড। শুধু তাই নয়, পাঁচ ম্যাচ সিরিজের বাকি অংশেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

হ্যাজেলউডের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন দুই নতুন মুখ— শন অ্যাবট ও ব্রেনডন ডগেট। তবে এই দুইজনের অভিষেক হওয়ার চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্কট বোল্যান্ডের মাঠে নামার।

প্রথম টেস্ট হেরে এমনিতেই চাপের মুখে থাকা অজিদের জন্য হ্যাজেলউডের ছিটকে যাওয়া বড় ধাক্কা। প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিংয়েই ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়েছিল। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটি অজিদের হাতছাড়া হয়।

বদলি খেলোয়াড়দের নিয়ে কিছুটা হলেও ভরসা রাখতে পারে অস্ট্রেলিয়া। শন অ্যাবট ঘরোয়া ক্রিকেটে ২৬১ উইকেটের মালিক। অন্যদিকে, ডগেট জাতীয় দলে নতুন হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ১৪২ উইকেট। তবে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে আছেন স্কট বোল্যান্ড। ১০ টেস্টে ৩৫ উইকেট শিকার করা এই পেসারকে নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে ডে-নাইট টেস্ট। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। এখন দেখার বিষয়, হ্যাজেলউডের অনুপস্থিতিতে অজিদের পেসাররা কীভাবে লড়াই করে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা