ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর জাপান গেলেন জামায়াত আমির হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসে শুরু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সেবা সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা - মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মা চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার দাবি সাবেক প্রতিমন্ত্রী পলকের শুভ বুদ্ধপূর্ণিমা আজ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট গভীর রাতে নেশা করে ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা

২১ অগাস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রবিবার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:৩৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:৩৯:৩৬ অপরাহ্ন
২১ অগাস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রবিবার
আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী রবিবার ঘোষণা করা হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।আজ শনিবার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন হাইকোর্ট। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.জসিম সরকার। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

গত ৩১ অক্টোবর বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। এর আগে গত ২৩ অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়।

কমেন্ট বক্স
জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির