ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানা ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
খুলনার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমির হোসেন বোয়িং মোল্লা হামলার শিকার হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) তার ওপর গুলি করা হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। তার মাথা এবং পিঠে গুরুতর আঘাত করা হয়। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা সদর থানার ওসি মুনীর উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে টহল জোরদার করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে একটি পারিবারিক সমস্যা সমাধানের জন্য সালিশে বসার সময় কথা কাটাকাটির জেরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর শুক্রবার রাতে কেরাম টুর্নামেন্ট থেকে বাড়ি ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

হামলার পর আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা সেখানে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের সিদ্ধান্তে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

আমির হোসেন বোয়িং মোল্লা বিএনপির সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোট ভাই এবং খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টঙ্গীতে ওষুধ কারখানা ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

টঙ্গীতে ওষুধ কারখানা ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি