ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:৫৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:৫৯:৫৮ অপরাহ্ন
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
বাৎসরিক ছুটির পাওনা টাকাসহ কয়েকটি দাবিতে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেনস প্লাস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে বাৎসরিক ছুটির টাকা ও ৭ জন কর্মকর্তার অপসারণ দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে টালবাহানা করতে থাকে। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে দুই কর্মকর্তাকে অপসারণ করেন এবং শ্রমিকদের দাবিকৃত টাকার মধ্য থেকে নামমাত্র টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে থাকে। বাকি টাকা শনিবার দেবে বলে তাদের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

এদিকে আজ শনিবার সকালে শ্রমিকরা এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতে পারেনি শ্রমিকরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার এইচ আর অ্যাডমিন মো. জামাল জানান, শ্রমিকদের সকল পাওনা টাকা আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হচ্ছে। তবে এখন আর কোনো ঝামেলা নেই, সব মিটে গেছে। কারখানা আজ কেন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এমন প্রশ্ন করতেই ফোনটি কেটে দেন এই কর্মকর্তা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম জানান, বাৎসরিক ছুটির টাকাসহ বিভিন্ন দাবি জানিয়ে গত বৃহস্পতিবারও আন্দোলন করে শ্রমিকরা। ওইদিনও এ সমস্যার সমাধান হয়নি। আজ শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে আবার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা