ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৪:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৪:১৬:৪৬ অপরাহ্ন
রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একেবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। শনিবার এনডিএমের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা  বলেন।শফিকুল আলম বলেন, গত ১৫ বছরের একটা আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যেই দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেবে। এরপরে আমরা সবাই মিলে আলোচনা করবো। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।এসময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএমের দেয়া ৯টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোন অঙ্গ প্রতঙ্গ কখনো ফ্যাসিজম হবে না। মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি।

আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম বলেন, প্রস্তাব দেয়ায় কোন সমস্যা নেই তবে প্রয়োগে সমস্যা রয়েছে। এতো বছর বাংলাদেশ অনেক সূর্য সন্তান দেখেছে আর নতুন করে কোন সূর্য সন্তান দেখতে চাইনা।গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। রাষ্ট্র সংস্কার হবার পরেও সংগ্রাম চালিয়ে যেতে হবে যেনো ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি। নেতাদের বিক্রি করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনভাবেই সুযোগ দেয়া যাবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি