ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৪:২৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৪:২৭:১৪ অপরাহ্ন
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ
প্রথম ম্যাচ জিতে আগেই কাজ সহজ করে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল দাপট। পাঁচ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগ্রেসরা।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগ্রেসরা।রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে আউট হন মুর্শিদা খাতুন। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন ফারজানা হক ও শারমিন সুপ্তা। অল্প সময়ের ব্যবধানে দুজনেই সাজঘরে ফেরেন।

লরা ডিলানির বলে আউট হওয়ার আগে ৫০ রান করেন ফারজানা। অন্যপ্রান্তে সুপ্তা সাজঘরে ফেরেন ৪৩ রানে। সোবহানা মোস্তারি ১৬ রানের বেশি করতে পারেননি। এরপর দলকে এগিয়ে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।৪০ রানে জ্যোতি যখন বোল্ড হন তখন বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত। বাকি আনুষ্ঠানিকতা সারেন স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন। দুজনে যথাক্রমে ২৯ ও ৪ রানে অপরাজিত থাকেন।এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসের ব্যাট থেকে আসে ১৩ রান।

৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর লরা ডিলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি।ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে। যা দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া বাকিরা কেউই বড় অবদান রাখতে পারেননি।আয়ারল্যান্ড শেষ চার ওভারে তোলে ৩৪ রান। তাতে সফরকারীদের স্কোর দুইশর কাছাকাছি পৌঁছায়। উনা রেমন্ড হোয়ে ১৮ বলে ২ চারে ২১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে সুলতানা দুটি এবং নাহিদা ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক