ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

‘অর্থনীতির শ্বেতপত্র’ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন
‘অর্থনীতির শ্বেতপত্র’ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ
প্রধান উপদেষ্টার হাতে আজ রোববার (১ ডিসেম্বর) তুলে দেয়া হবে অর্থনীতির শ্বেতপত্র। কমিটির সদস্যরা জানিয়েছেন, দুর্নীতিবাজ ধরতে নয় বরং অনিয়ম-দুর্নীতির পথ বন্ধে করণীয়, সেইসঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত। অর্থনীতিবিদরা বলছেন, চিহ্নিত সমস্যা সমাধান করতে না পারলে কোনো সুফল দেবে না শ্বেতপত্র।উচ্চ মূল্যস্ফীতি, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্যিক কার্যক্রমে মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এমন অবস্থায় আজ প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র। যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কী।অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য এম আবু ইউসুফ বলেন, অর্থনীতির বর্তমান অবস্থা, কী কী সমস্য ছিল ইত্যাদি বিষয়ের বেঞ্চমার্ক শ্বেতপত্রে আলোচনা করা হয়েছে।ঠিক কী কী থাকছে শ্বেতপত্রে? তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। গত ২৯ আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে তিনি জানান, কমিটি কোনো দুর্নীতি ধরবে না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবে।
 
বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে, বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে, সেখানে কোনো অনিয়ম হয়েছে কি-না। আলোচনা হয়েছে অর্থ-সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি ২৪ প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন।গত ২ অক্টোবর সিলেটে এক বৈঠক শেষে শ্বেতপত্র কমিটির প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের ৮৫ জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র-অর্থনীতি।শ্বেতপত্রে থাকছে জ্বালানি খাতে লুটপাটের চিত্র। সবশেষ গত ২৮ নভেম্বর ড. দেবপ্রিয় জানান, আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। ব্যাংক ও জ্বালানিখাতে বেশি লুটপাট হয়েছে। এসব তুলে ধরা হবে প্রতিবেদনে।
 
অর্থনীতিবিদরা বলছেন, শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের অর্থনীতিতে গত ১৫ বছরে গভীর ক্ষত তৈরি হয়েছে। আগেও সমস্যা চিহ্নিত করা হয়েছিল; কিন্তু সমাধানে উদ্যোগ নেয়া হয়নি। বর্তমান সরকারকে শ্বেতপত্রে তুলে ধরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে।এর আগে, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।
 

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা