ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট

১৫ বছরের সবচেয়ে দীর্ঘতম হিন্দি সিনেমা হচ্ছে ‘পুষ্পা টু’?

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১১:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:১০:০৪ পূর্বাহ্ন
১৫ বছরের সবচেয়ে দীর্ঘতম হিন্দি সিনেমা হচ্ছে ‘পুষ্পা টু’?
আগামী ৫ ডিসেম্বর একযোগে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুসারে, রণবীর কাপুরের গত বছরের ব্লকবাস্টার ছবি 'অ্যানিমল' বক্স অফিসে দারুণ রেকর্ড করেছিল। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবি গত ১৫ বছরের ইতিহাসে দীর্ঘতম হিন্দি সিনেমা ছিল। সেই রেকর্ড ভেঙেছে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু’। এই সিনেমার রানটাইম ৩ ঘণ্টা ২২ মিনিট। 

গত কয়েক বছরে ছবির গড় রানটাইম দুই থেকে আড়াই ঘণ্টা। এর বেশি রানটাইম হলে, ছবিটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ মাল্টিপ্লেক্সগুলোতে এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপনের সময়। সে হিসেবে পুষ্পার রানটাইম দাঁড়াবে ৪ ঘণ্টায়। শাহরুখ খানের 'জওয়ান' ছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু 'অ্যানিমল' ছিল সেই সিনেমার থেকেও প্রায় আধ ঘণ্টা বেশি। গত বছর মুক্তিপ্রাপ্ত 'গদর ২' এবং 'সালার' প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিটের ছবি ছিল। অন্যদিকে 'পুষ্পা ১: দ্য রাইজ' ছিল প্রায় তিন ঘণ্টার। 

সুকুমার পরিচালিত 'পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জার্নি। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস