ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৩১:১৪ অপরাহ্ন
মশা তাড়ানোর ঘরোয়া উপায়
মশার যন্ত্রণা কোথায় নেই! ঘরে, স্কুলে, অফিসে, গাড়িতে, সন্ধ্যায় একটু হাঁটতে যাবেন সেই রাস্তায়ও মশা। ঘুমের সময় মশারি দিলেন।অন্য সময়ে মশার কামড় থেকে বাঁচতে অ্যারোসল স্প্রে বা কয়েল ব্যবহার করা হয়। কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  মশা তাড়াতে প্রাকৃতিক পদ্ধতিই হতে পারে বেশ কার্যকর। ট্রাই করতে পারেন যেকোনোটি: 

•নিম তেল শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।

নিমের গন্ধে দূরে মশা থাকে। শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে।  

•ঘরে টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, মশা পালাবে।  

•মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ৫০ গ্রাম কর্পূর একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুদিন পর পানি পরিবর্তন করুন।

•একটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। এবার ম্যাজিক দেখুন, কিছুক্ষণের মধ্যেই ঘরে কোনো মশা নেই।  

•এজন্য কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে সেদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।

•বৃষ্টির পানি জমে মশা জন্মে। বাড়ির কোথাও পানি জমে গেলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন।  

মশার কামড়ে শুধু যন্ত্রণাই হয় না, ম্যালেরিয়া ডেঙ্গুও হয়, তাই সচেতন থেকে, মশার যন্ত্রণা থেকে দূরে থাকুন। 

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ