ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ত্বকের ট্যান দূর করতে চান?

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০২:২০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০২:২০:৩১ অপরাহ্ন
ত্বকের ট্যান দূর করতে চান?
শীতের রোদ বেশ আরামদায়ক। কিন্তু তাই বলে কিন্তু ট্যানের ঝুঁকি এড়ানো যায় না। সানস্ক্রিন ব্যবহারের পরেও অনেক সময় রোদে পুড়ে যায় ত্বক। রোদে ত্বক কালচে হয়ে গেলে ঘরোয়া কিছু ফেস প্যাকের সাহায্য নিতে পারেন। আলু টুকরা করে রোদে পুড়ে যাওয়া ত্বকে ঘষুন। তুলার টুকরা আলুর রসে ভিজিয়েও লাগাতে পারেন ত্বকে। এটি রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকর।
বেসন এবং সামান্য দই মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখ ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। তারপর এই মিশ্রনটি লাগিয়ে ১০
মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। 

টমেটো স্লাইস করে কেটে রোদে পোড়া ত্বকে ঘষে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
কফির গুঁড়া এবং সামান্য নারকেল তেল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে লাগিয়ে ভালো করে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন।
চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া লালচে ভাব দূর হবে।
কয়েকটি গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। রোদে পোড়া ত্বকে ঠান্ডা টি ব্যাগ ধরে রাখুন কিছুক্ষণ। নিয়মিত করলে রোদে পোড়া ভাব কমে যাবে।
অ্যালোভেরা জেল সরাসরি লাগান রোদে পোড়া ত্বকে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তুলার টুকরা মিশ্রণে ডুবিয়ে চেপে চেপে লাগান রোদে পোড়া ত্বকে। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করুন এভাবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন