ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ওয়ালটন ক্যাবলস এর সাথে কি করবেন চিত্রনায়ক সিয়াম? 

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০২:৪২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০২:৪২:১৪ অপরাহ্ন
ওয়ালটন ক্যাবলস এর সাথে কি করবেন চিত্রনায়ক সিয়াম? 
দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সেসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা, বিজনেস কো-অর্ডিনেটর টু চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটন ইলেকট্রিক সল্যুশন এর সিইও মো. ওমর ফারুক, হেড অফ সেলস- ঢাকা দক্ষিণ এর মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা উত্তর এর মো. মেসবাহ উল বারী, প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক, ক্যাবলস ব্র্র্যান্ডিং এর মো. রুবেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন, “আমি সর্বদা আমার পরিবারের নিরাপত্তায় নিয়ে চিন্তা করি। অন্য সবার মতো মানুষ হিসেবে আমারও অন্যতম চাওয়া হচ্ছে নিরাপদ বাসস্থান এবং দুশ্চিন্তামুক্ত জীবন। নিরাপদ এবং সুন্দর আগামীই আমাদের সবার কাম্য। তাই নিরাপদ ক্যাবলস ব্যবহারে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমার যুক্ত হওয়া। ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

চিত্রনায়ক আমিন খান বলেন, অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। সিয়াম আহমেদ ওয়ালটন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী