ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াত আমির

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০২:৫৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০২:৫৫:৫১ অপরাহ্ন
তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াত আমির
বিগত সরকার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জাতির ভাগ্য বদলের কথা বলেছেন, দিন শেষে তাদেরই ভাগ্য বদল হয়েছে, সর্বনাশ হয়েছে জাতির। যাদের জাতির সেবক হওয়ার কথা ছিল, তারাই মালিক হয়ে বসেছেন।রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা থেকে ফেরার পথে নড়াইলের মালিবাগ মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।  নতুন বাংলাদেশ গড়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল-ধর্ম-নারী-পুরুষ সবাই মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারেন। আমরা কে ধনী কে গরিব সেটা, দেখব না, দেখব, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুরুষের পাশাপাশি নারী তার বাড়িতে-কর্মস্থলে নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন, কোনো জালিম যেন তার দিকে চোখ তুলে তাকাতে না পারে।এসময় তিনি বাংলাদেশের আপামর জনতা ও সব দলের অংশগ্রহণে ২৪-এর গণঅভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর বিষয়টি সামনে এনে তিনি বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে জামায়াতে ইসলামীর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।খুলনার সমাবেশ থেকে ফরিদপুরে সমাবেশে যাওয়ার পথে তিনি নড়াইলের মালিবাগ ও লক্ষ্মীপাশায় দুটি পথসভা করেন।  এসময় তার সঙ্গী ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, খুলনা জেলা আমির মাওলানা মাহফুজুর রহমান।  

নড়াইলে পথসভায় নেতাকে স্বাগত জানান জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির মো. জাকির হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা