ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের : তারেক রহমান

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৭:৫৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৭:৫৯:১৩ পূর্বাহ্ন
বিভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘নতুন অধ্যায় হতে হবে এমন, যেখানে কারো জীবন ও পরিবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে ধ্বংস হবে না।’তারেক রহমান রবিবার এক টুইট বার্তায় ভেরিফাইড এক্স হ্যান্ডেল এবং ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথকভাবে একই বিষয়বস্তুর ওপর জোর দিয়ে বলেন, ‘আসুন রাজনৈতিক হানাহানি ভুলে আমরা ঐক্যবদ্ধ হই, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও পরিবার ধ্বংস হবে না।’

তিনি বলেন, সত্যের সৌন্দর্য্য হলো যে অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং মানুষকে আশ্বস্ত করা যে, ন্যায় বিচার এবং সত্যতা আপনা-আপনি জয় লাভ করে।তারেক রহমান গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা বিশ্বাস ও আস্থা, বৈচিত্র্যতা ও আদর্শ, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন, যা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে।তিনি বলেন, ‘এই অভিযাত্রায় আমরা প্রত্যাশা করি আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং আইনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অধিকার থাকবে।’

তারেক রহমান রবিবার তার একটি মামলায় হাইকোর্ট বিভাগের দেওয়া এক রায়ে তাকেসহ মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুভূতি ব্যক্ত করেন।

তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দু’টি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা মামলায় এই রায় দেওয়া হয়েছিল।
হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে রবিবার এই রায় দেন। হাইকোর্টের রায়ে বিএনপির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা