ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ভোল পাল্টালেন বাইডেন, ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা 

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ১১:২৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ১১:২৬:০২ পূর্বাহ্ন
ভোল পাল্টালেন বাইডেন, ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা 
ভোল পাল্টালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের আগেই দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করেছেন। সোমবার (২ ডিসেম্বর) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।হোয়াইট হাউস থেকে জারি করা বাইডেনের বিবৃতিতে বলা হয়েছে, আজকে আমি আমার ছেলেকে ক্ষমা ঘোষণা করেছি। যেদিন থেকে আমি দায়িত্ব গ্রহণ করি আমি বলেছিলাম বিচার বিভাগের সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করব না। আমার ছেলেকে সিলেক্টিভলি এবং অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হতে দেখেও আমি আমার কথা রেখেছি। 

চলতি বছর আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন বাইডেনপুত্র হান্টার। শিগগির তার দণ্ডিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আনুষ্ঠানিকভাবে ছেলেকে নির্শর্ত ক্ষমা করলেন বাইডেন। বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, হান্টারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার ক্ষেত্রেও তারা একই চেষ্টা চালিয়েছে। বিশ্বাস করার কোনো কারণ নেই যে এসব এখানেই থামবে। 

গতকাল সন্ধ্যায় এমন সিদ্ধান্ত ঘোষণা করার পর বাইডেন বলেন, পারিবারিক নামের কারণে আমার ছেলেকে বেছে নেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে বিচার হয়েছে। রিপাবলিকানদের উদ্দেশে তিনি এসব কথা বলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।বিদায়ী প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার কর্মজীবনজুড়েই আমেরিকানদের সত্য বলার সহজ নীতি মেনে চলেছি। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে মার্কিন বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী