ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

মোংলা বন্দর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ১২:২৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ১২:২৪:৫৩ অপরাহ্ন
মোংলা বন্দর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান
মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড টিএসএলএল ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সন্মাননা প্রদান করেছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে বন্দর জেটির স্টাফিং এ্যান্ড আনস্টাফিং শেডে আয়োজিত অনুষ্ঠানে মোংলা বন্দরের কর্তৃপক্ষের চেয়ারম্যান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড-এর হডে অব শপি অপারশেন এন্ড এজন্সেি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময়, বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য অর্থ যুগ্মসচিব, কাজী আবেদ হোসেন, সদস্য প্রকৌশল ও উন্নয়ন যুগ্মসচিব ড. এ. কে. এম. আনিসুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের ম্যানেজার কে এম রিয়াজুল হকসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড-এর হডে অব শপি অপারশেন এন্ড এজন্সেি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম জানান, বসুন্ধরা গ্রæপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরের মাধ্যমে ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব প্রদান করায় মোংলা বন্দরের সর্বোচ্চ মাসুল প্রদানকারী শিপিং এজেন্ট হিসেবে বন্দর কর্তৃপক্ষ সন্মাননা প্রদান করেন ।

একই ভাবে, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বিএমটিএল গত ২০২৩-২৪ অর্থবছরে অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানিকারক হিসেবে সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের হিসেবে বন্দর কর্তৃপক্ষ সন্মাননা প্রদান করেছে। এই কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দরে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আরও প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব প্রদান করেছে। উল্লেখ্য,  দ্বিতীয়বারের মতো এবং টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এই সম্মান অর্জন। পাশাপাশি ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বসুন্ধরা গ্রæপের দ্রæত অগ্রসরমান দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের অবস্থান ধরে রেখে মোংলা বন্দরকে সমৃদ্ধ করাসহ দেশের উন্নয়নে অবদান রাখতে পেরেছে বসুন্ধরা গ্রæপ। এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির বসুন্ধরা গ্রæপের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের দূরদর্শী নেতৃত্বে।

মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা  গ্রুপের দুটি প্রতিষ্ঠান ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ আরো ২৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন।
আজকের এই দিনে ১৯৫০ সালের ১ ডিসেম্বর খুলনার চালনা এলাকায় এই বন্দর স্থাপিত হয়। পরে প্রতিষ্ঠার মাত্র তিন বছর পরে ভৌগোলিক কারণে ১৯৫৩ সালে দেশের এই দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে বাগেরহাটের মোংলায় স্থানান্তরিত হয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন