ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গিনিতে ফুটবল খেলা চলাকালে দর্শকদের মধ্যে সংঘর্ষে বহু নিহত

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ১২:৫৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ১২:৫৫:৩৬ অপরাহ্ন
গিনিতে ফুটবল খেলা চলাকালে দর্শকদের মধ্যে সংঘর্ষে বহু নিহত

গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরেকোরে গতকাল রোববার ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে দুই পক্ষের দর্শকদের মধ্যে তুমুল মারামারি ঘটে। এই সংঘর্ষে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন।

একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, "হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। মেঝেতে পড়ে আছেন অনেক আহত ব্যক্তি, মর্গে আর লাশ রাখার জায়গা নেই। সেখানে প্রায় ১০০ জন মারা গেছেন।" অন্য একজন চিকিৎসকও অনেক মানুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের কয়েকটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, খেলার মাঠের বাইরে সড়কে প্রচুর মানুষ সংঘর্ষে লিপ্ত। অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। তবে এএফপি এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ দর্শকরা এন’জেরেকোরে পুলিশের স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেন। তারা আরও জানান, খেলায় রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের পর দর্শকরা মাঠে ঢুকে পড়েন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়।

এটি গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতার অংশ ছিল। ২০২১ সালে গিনির ক্ষমতা দখল করেন দুমবুইয়া এবং পরে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে