ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৩:৩৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪২:১২ অপরাহ্ন
আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত
আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হওয়ার নির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও অপরাধীদের গ্রেপ্তারের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশের নির্দেশনা, জনসভা ও সমাবেশের স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করার সুপারিশ এবং জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্য সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনসাধারণকে অবহিত করার কথাও বলা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা