ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০১:৫৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:৫৬:৩৯ অপরাহ্ন
এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে গত ৩০ নভেম্বর শাহিদা আক্তার (২২) নামে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভোলা থেকে তৌহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।সোমবার (২ ডিসেম্বর) ভোরে তাকে ভোলার ইলিশা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক ইশতিয়াক আশফাক রাসেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।এর আগে গত শনিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহিদা আক্তারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ এবং সেদিন রাতে ওই ঘটনায় মামলা হয়। নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।  শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী মামলার বিষয়টি জানান।

অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করলেও নিহতের মা জরিনা বেগম তখন উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “তৌহিদ নামের একটি ছেলে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছিলো। ছেলেটি গাজার ব্যবসা করে। এজন্য আমি মেয়েকে তার সাথে চলতে নিষেধ করতাম। সে ছেলেই আমার মেয়েকে হত্যা করেছে।”নিহত সাহিদা আক্তার ময়মনসিংহের কোতয়ালি থানার বরিয়ান বেগুনবাড়ির মৃত মোতালেবের মেয়ে। তবে, তিনি ঢাকার ওয়ারীতে মা ও ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা