ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির করা হলো ট্রাইব্যুনালে

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:১২:১৫ অপরাহ্ন
র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির করা হলো ট্রাইব্যুনালে
গুমের ঘটনায় ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।অভিযুক্ত র‍্যাবের দুই কর্মকর্তা হলেন– সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।এর আগে গত ২৮ নভেম্বর গুম এবং গুমের পর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সেদিন বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের হাজির করার জন্য আবেদন করেছিলাম।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে দুটি দরখাস্তের মাধ্যমে সেটি ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর অভিযুক্ত দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, দুজনের বিরুদ্ধে একাধিক গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগ আছে। যেটি আমরা ট্রাইব্যুনালকে শুনিয়েছি। ট্রাইব্যুনালের আইনে আগে গুমের ব্যাখ্যা ছিল কনসাইনমেন্ট টর্চার অ্যান্ড অ্যাবডাকশন মিলিয়ে। ২০২৪ সালের অ্যামেনমেন্ডের পরে ট্রাইব্যুনালের আইনে ফোর্সফুলি ডিজএপিয়ার শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে। সেই অপরাধের বিচার এ ট্রাইব্যুনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক দুই র‍্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজির করার আবেদন করেছিলাম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের