ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাঘাইড়, বিক্রি ৪৮ হাজারে

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:১৬:২৪ অপরাহ্ন
পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাঘাইড়, বিক্রি ৪৮ হাজারে
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) সকালে শিবালয়ে আরিচা মাছের আড়তে মাছটি বিক্রি করা হয়।এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলার হরিণাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পড়ে। জেলে মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।জেলে আব্দুল মোমিন বলেন, আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুরে পদ্মা নদীতে জাল ফেলি। পরে জাল টানার সময় আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি আরিচা আড়তে নিয়ে যাওয়ার পরে ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।

আরেক জেলে আদর আলী বলেন, মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও ভালো লাগে। তবে সব সময় এই ধরনের মাছ জালে ধরা পড়ে না।আরিচা ঘাটের মাছের আড়তদার মামুন মিয়া বলেন, আজ সকালে মোমিন নামের জেলে বড় আকারের বাঘাইর মাছটি আরিচা আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে ঢাকার এক পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। এ ছাড়া বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনও মাঝে মধ্যে পদ্মায় জেলেদের জালে বড় বড় আইড়, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে। এসব মাছ বাজারে ভালো দামে বিক্রি করতে পারলে জেলেরা লাভবান হয়ে থাকে। তবে নদীর পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন