ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

৩য় টার্মিনালের ব্যবস্থাপনা ও সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
৩য় টার্মিনালের ব্যবস্থাপনা ও সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর যাত্রী সেবা এবং ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তারা এসব আশঙ্কার কথা তুলে ধরেন।

বৈঠকে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, বিমানবন্দরের প্রবেশমুখ এবং আশপাশের এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আরও খারাপ হবে, কারণ অপরিকল্পিত ভবন নির্মাণ এবং অপ্রয়োজনীয় জায়গা বরাদ্দের কারণে যানজটের সমস্যা বাড়বে। নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, শুধুমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকে দিয়ে যথাযথ সেবা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ প্রতিযোগিতামূলক পরিবেশের অভাব রয়েছে।

এছাড়া, কার্গো ব্যবস্থাপনা সম্পর্কেও ভয়াবহ চিত্র উঠে আসে গোলটেবিল আলোচনায়। বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, তৃতীয় টার্মিনাল চালু হতে কমপক্ষে আরও এক বছর লাগবে এবং এই প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের বিষয়ে তদন্ত করা হবে।

বিশেষজ্ঞরা তড়িঘড়ি করে টার্মিনাল চালু না করে যাত্রী সেবা ও ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব