ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:০৯:২৫ অপরাহ্ন
এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে এবং একই বছরের কমনওয়েলথ শুটিংয়ে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। ৩১ বছর বয়সী এই ক্রীড়াবিদ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুটিং ক্যারিয়ারে সাদিয়া উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন। ২০১০ সালের এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে সোনা জিতেছিলেন। একই বছর কমনওয়েলথ শুটিংয়েও দলগত ইভেন্টে সোনা পান তিনি। সর্বশেষ ২০১৩ সালের বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া। এরপর থেকে তিনি ক্রীড়াঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন।

সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সতীর্থ শারমিন রত্না। শারমিন বলেন, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সাদিয়া নেই। সংবাদটা শুনে আমি স্তব্ধ।’

২০১৭ সালে সাদিয়া এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। বাড়িতে গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন লেগে যায়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সেই ক্ষতচিহ্ন হয়তো জীবনের সঙ্গে থেকে গিয়েছিল।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাদিয়া সুলতানার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে ক্রীড়াপ্রেমী ও সহকর্মীরা শোকাহত।


কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?