ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:২৩:৫৬ অপরাহ্ন
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, আরব সাগর ও এডেন উপসাগরে থাকা এই মার্কিন জাহাজগুলোতে একযোগে হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে আনাদলু এজেন্সি।

জেনারেল সারি বলেন, “আমাদের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সমন্বয়ে ১৬টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিটি হামলাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

এদিকে, এর আগের দিন ইয়েমেনি বাহিনী ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তারা “প্যালেস্টাইন-টু” নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইয়েমেনি বাহিনীর দাবি, আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী