ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:৩৯:৩২ অপরাহ্ন
বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “মমতা কেন এ ধরনের মন্তব্য করেছেন তা আমাদের জানা নেই। তবে আমি মনে করি, তার রাজনৈতিক কৌশলের জন্য এটি ঠিক হয়নি। আমরা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই।”

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, “তাকে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া সম্পর্কে কূটনীতিকদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তার অনুসারীরা যেসব বিক্ষোভ করেছে, তার স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার।”

দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বাংলাদেশকে নিয়ে একটি বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। তারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াতে সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা মেনে নিচ্ছি যে, এ ক্ষেত্রে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা স্পষ্টভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “ভারতীয় মিডিয়া সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। এসব তথ্যকে উপজীব্য করে অন্যান্য মিডিয়াও অপপ্রচার চালাচ্ছে। সব সরকারের আমলেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, তবে সরকারের কাজ হলো তা নিয়ন্ত্রণ করা, যা আমরা করেছি। তবুও দেশ-বিদেশে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৌহিদ হোসেন বলেন, “সরকার বার্তা দিতে চায় যে, কোনো সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করা হবে না। হিন্দু-মুসলিম ভেদাভেদ আমরা চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিবেদনটি একপেশে। যুক্তরাজ্যে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব এতে রয়েছে। তাছাড়া আওয়ামীপন্থী সাংসদের সংখ্যাধিক্যের কারণেও এটি প্রভাবিত হয়েছে। এ বিষয়ে আমাদের দূতাবাসকে কিছু জানানো হয়নি।”


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা