ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রক্ত আর চোখের পানি আল্লাহ কবুল করেছেন: জামায়াতের আমির

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:৪৩:৩২ অপরাহ্ন
রক্ত আর চোখের পানি আল্লাহ কবুল করেছেন: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে, তাদের রক্তের ফোটা এবং ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানির ফোটা আল্লাহ কবুল করেছেন। এই দুই ফোটার বিনিময়ে আল্লাহ আমাদের মুক্তির স্বাদ দিয়েছেন।"

আজ (২ ডিসেম্বর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে জগন্নাথকাঠি বন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "এই মুক্তি এমনি এমনি আসেনি। গত ১৫ বছরে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। অনেকেই পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছে, এবং কোটি মানুষ দফায় দফায় কারাবরণ করেছে। আলেম-ওলামা, সাধারণ মানুষসহ জাতি-ধর্ম নির্বিশেষে অনেকেই ত্যাগ স্বীকার করেছে। এত কোরবানির বিনিময়ে আমাদের এই সামান্য স্বস্তি এসেছে।"

জনতার উদ্দেশে তিনি বলেন, "আমরা এমন একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই সমানভাবে বসবাস করতে পারে। নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শোষণমুক্ত। নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার থাকবে। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, যেখানে সকল মানুষ ভালোবাসা ও সম্মান পাবে।"

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাসুদ সাঈদী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদসহ দলের জেলা ও উপজেলা নেতারা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা