ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আসাদকে সহায়তায় সিরিয়ায় ইরাকি মিলিশিয়ারা, নিশ্চুপ হিজবুল্লাহ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১১:২০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১১:২০:০৬ পূর্বাহ্ন
আসাদকে সহায়তায় সিরিয়ায় ইরাকি মিলিশিয়ারা, নিশ্চুপ হিজবুল্লাহ
ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েকশ সদস্য সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে এবং দুর্বল সিরীয় সেনাদের সহায়তায় এগিয়ে যাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বদর এবং নুজাবা গোষ্ঠীর প্রায় ৩০০ যোদ্ধা সীমান্ত ক্রসিং এড়িয়ে সড়কপথে সিরিয়ায় প্রবেশ করেছে।

তেহরান ইতোমধ্যে সিরিয়ার আসাদ সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ এখনো আলেপ্পোর সংঘাতে সরাসরি অংশগ্রহণ করছে না এবং তাদের কাছে যুদ্ধে অংশ নিতে কোনো আহ্বানও আসেনি।

এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিরোধে আলেপ্পো এবং আশপাশের দখলকৃত শহরগুলোতে বিমান হামলা চালিয়েছে। গেল এক সপ্তাহে চলমান সংঘর্ষে সামরিক ও বেসামরিকসহ পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

আসাদ সরকারের সমর্থনে রাশিয়া এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সংঘাতের নিন্দা জানিয়েছেন এবং আলোচনা মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে ১৩ বছর ধরে চলমান গৃহযুদ্ধ আরও ঘনীভূত হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও টুইটবার্তায় শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা