ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১১:৩৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১১:৩৬:১০ পূর্বাহ্ন
ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আজকের এই হামলার ঘটনায় আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের দায়িত্ব ছিল কূটনৈতিক স্থাপনা রক্ষা করা। কিন্তু তারা এতে ব্যর্থ হয়েছে। এটি খুবই নিন্দনীয়। ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটি স্বাধীন, আত্মমর্যাদাশীল একটি দেশ।”

গতকাল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থকেরা হামলা চালায়। এসময় বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়। একই দিনে মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে বিক্ষোভ হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে। একই সঙ্গে এ ঘটনাকে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। ভারত সরকার এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “যদি এই ঘটনা বাংলাদেশে ‘মুসলিম সংঘর্ষ সমিতি’ নামক কোনো সংগঠন ঘটাত, তাহলে ভারত কীভাবে আক্রমণাত্মক প্রচারণা চালাত, তা ভাবার বিষয়।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ভারতের প্রতি তোষণনীতিতে ছিল ক্ষমতায় থাকার লোভে। তবে এখনকার বাংলাদেশ স্বাধীন এবং সমমর্যাদা ও আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতিসংঘে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব নিয়েও সমালোচনা করেন আসিফ নজরুল। তিনি বলেন, ভারতের দলিত ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বরং মমতার লজ্জিত হওয়া উচিত।

“আমরা বন্ধুত্ব চাই, তবে তা হবে সমমর্যাদা ও সমানাধিকারের ভিত্তিতে,” যোগ করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা