ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:১৫:৩৪ অপরাহ্ন
আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামাল বাংলাদেশ

ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। সোমবার (৩ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ ক্রয় বাবদ বাংলাদেশের বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমে থাকার কারণে গত ৩১ অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। ধারণা করা হচ্ছে, বকেয়া অর্থের চাপ কমানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার।

তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণেই বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে। বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম রয়টার্সকে বলেছেন, “আদানি গ্রুপ প্রথম যখন বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিলো, আমরা তখন বিস্মিত ও ক্ষুব্ধ ছিলাম। তবে এখন শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকায় আমরাও বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ কমিয়েছি।”

২০১৭ সালে শেখ হাসিনার সরকার আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করে এবং ঝাড়খণ্ডের গোড্ডায় ৮০০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়, যা শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য।

অন্যদিকে, আদানি গ্রুপের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৪ দশমিক ৮৭ টাকায় কিনে বাংলাদেশে ৮ দশমিক ৯৫ টাকায় বিক্রি করে থাকে। এর ফলে প্রতি বছর বাংলাদেশ সরকারকে বিদ্যুৎ খাতে ৩,২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়।

এদিকে, আদানি গ্রুপের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কাছে তাদের মোট ৯০ কোটি ডলার পাওনা ছিল। সরকারের পরিবর্তনের পর কিছু অর্থ পরিশোধ করা হলেও এখনও বেশ কিছু বকেয়া অর্থ রয়েছে। তবে বাংলাদেশ সরকার শিগগিরই এই অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী