ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল দাবি ইরানের

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৩:১৭ অপরাহ্ন
দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল দাবি ইরানের
আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার পর সিরিয়ার পরিস্থিতি আবারও উত্তাল হয়ে উঠেছে। সিরিয়ার সরকারি বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন আবারও সিরিয়া অস্থিতিশীল হয়ে উঠলো?

ইরান অভিযোগ করেছে, সিরিয়ার নতুন অস্থিতিশীলতার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের মদদ রয়েছে। ইরান দাবি করছে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের উদ্দেশ্য এবং ভূমি দখলের জন্য সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে জায়নবাদীরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেছেন, "জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। তাদের মূল উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত করা।" তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য শান্তির জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সন্ত্রাসবাদের পুনরুত্থান ঠেকাতে হলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

ইরান আরও আশ্বাস দিয়েছে যে, সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের সহায়তা প্রদান করবে। এই বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সাক্ষাৎ করেছেন।

এদিকে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তেলআবিব গভীরভাবে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী