ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৯:৪৩ অপরাহ্ন
জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য তাগিদ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই যদি গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তবে হামাসকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

২ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যালে" পোস্টে ট্রাম্প বলেন, "যদি গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে ঘটিত নৃশংসতার জন্য দায়ীদের কাছে গুরুতর সমস্যা হতে পারে।"

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামলা চালায় হামাস, এতে ১ হাজার ২০৮ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। কিছু জিম্মি মুক্তি পেলেও এখনও ১০০ এর মতো মানুষ হামাসের কাছে বন্দী রয়েছে।

ইসরাইলের পাল্টা হামলার কারণে গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প আশা করছেন, শপথ নেওয়ার আগেই ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে কিছু সমাধান হবে।

সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহামও বলেছেন, ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ়প্রতিজ্ঞ গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে, এবং তিনি চাইছেন শপথ নেওয়ার আগেই এটি সমাধান হোক।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী