ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার ১-২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ: মাহদী আমিন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব ঢাকার পথে প্রধানমন্ত্রী জুনিয়রের ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান ছেলে: তাহসিফের বাবা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী  উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

‘আই অ্যাম নট আ রোবট’ কেন দিতে হয় এই পরীক্ষা?

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০২:১৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০২:১৪:১৯ অপরাহ্ন
‘আই অ্যাম নট আ রোবট’ কেন দিতে হয় এই পরীক্ষা?
প্রতিনিয়ত আমরা কমবেশি সবাই কম্পিউটারের সাথে যুক্ত। কিন্তু যখনই একটি কাজ দ্রুত করতে চাইবেন তখন যদি দেখেন আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের পর্দায় ভেসে উঠল ‘আই অ্যাম নট আ রোবট’। কিংবা ধরুন, এই মাত্র বসের ঝাড়ি খেয়েছেন। তাঁর কড়া আদেশ, অফিসের রিপোর্ট এক্ষুনি ই–মেইল করতে হবে। হাতে আছে মাত্র এক মিনিট। পিডিএফ প্রস্তুত করে যে মুহূর্তে জমা দেওয়ার বাটনে ক্লিক করবেন, কম্পিউটার বা মোবাইল ফোনের পর্দায় ভেসে উঠল, ‘আই অ্যাম নট আ রোবট’। পাশে টিক চিহ্ন দেওয়ার ঘর। ঝামেলার এখানেই শেষ নয়। পরের ধাপে এল বেশ কিছু ছবি। গুগল বলল, মনোযোগ দিয়ে দেখে বলুন তো ভাই, এখানে কয়টা ছবিতে ট্রাফিক লাইট আছে? দেখেশুনে নির্বাচন করুন। এ অবস্থায় আপনি হয়তো বিরক্তই হবেন।

ঠিক এ রকম পরিস্থিতিতে না পড়লেও নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করার এই পরীক্ষা দিতে হয়নি, ইন্টারনেটের এমন ব্যবহারকারী খুব বেশি নেই। তাও এক-দুবার নয়, বহুবার।

নিজেকে মানুষ প্রমাণের এই পরীক্ষার আক্ষরিক ইংরেজি নাম ক্যাপচা, যার পূর্ণরূপ ‘কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টুরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট’। বাংলা করলে দাঁড়ায়, মানুষ ও কম্পিউটারকে আলাদা করার সম্পূর্ণ স্বয়ংক্রিয় টুরিং পরীক্ষা।

এই টুরিং পরীক্ষা আবার কী?
কোনো যন্ত্র বা প্রযুক্তি বা কম্পিউটার প্রোগ্রাম মানুষের সমান বুদ্ধিমান কি না, তা জানতেই এ পরীক্ষা করা হয়। কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং (১৯১২–১৯৫৪) প্রথম কম্পিউটারের বুদ্ধিমত্তাকে মানুষের সমান হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাই তাঁর নাম অনুসারেই এই পরীক্ষার নাম টুরিং টেস্ট।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য