ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে তারেক রহমানের বিবৃতি

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:৩২:৪৭ অপরাহ্ন
ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে তারেক রহমানের বিবৃতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী উসকানিমূলক প্রচারণা এবং এর ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩ ডিসেম্বর) এক্স ও ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু ভারতীয় ভাষ্যকার ও গণমাধ্যম অপতথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দিচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

তারেক রহমান বলেন, "প্রায় ২০০ মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশকে অস্থিতিশীল করে কারও কোনো লাভ নেই। আমাদের মূল শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্ব, যা আমরা রক্ষা করে চলেছি এবং করব।"

তিনি উল্লেখ করেন, আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে হামলার ঘটনা প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ বাড়ানোর ঝুঁকি তৈরি করছে। শেখ হাসিনার দেশত্যাগ পরবর্তী পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের সম্পর্ক জোরদার করা প্রয়োজন, যা রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত থাকবে। তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বোঝার আহ্বান জানান।

তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, "আমি সকল বাংলাদেশিকে সংযম প্রদর্শনের অনুরোধ করছি। কোনো উসকানিতে পা দেবেন না এবং আমাদের ঐক্য বজায় রাখুন।" তিনি ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ