ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:৪০:৫১ অপরাহ্ন
জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তাকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার কিছু আগে তলব করা হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ডিসেম্বর) উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা চালিয়ে ভাঙচুর করে, জাতীয় পতাকা অবমাননা করে এবং কর্মকর্তাদের লাঞ্ছিত করে।

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, "প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ মিশনে হামলা চালানো হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়নি, যা হতাশাজনক।"

বাংলাদেশ ভারতের প্রতি মিশনের নিরাপত্তা জোরদার এবং কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বার্তায় আরও বলা হয়, আগরতলার হামলা কলকাতায় ২৮ নভেম্বরের সহিংস বিক্ষোভের প্রতিধ্বনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কূটনৈতিক সম্পত্তি সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। ত্রিপুরা সরকার এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা