ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:৫৩:৫৮ অপরাহ্ন
ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল নতুন ইতিহাস গড়েছে। ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেবে এশিয়া থেকে সাতটি দল। স্বাগতিক ভারত ছাড়া বাকি ছয় দল চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে জায়গা করে নিয়েছে, যেখানে বাংলাদেশ নিজেদের ঐতিহাসিক অর্জনটি করেছে।

বাংলাদেশ শুরু থেকেই খেলায় প্রভাব বিস্তার করে। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন মওদুদুর রহমানের শিষ্যরা। এরপর পেনাল্টি কর্নারে আমিরুল ইসলাম ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহর গোলের পর থাইল্যান্ড একটি গোল ফিরিয়ে দেয়। তবে তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসানের রিভার্স হিটে ৪-১ ব্যবধান নিশ্চিত হয়। খান ও জয় আরও গোল যোগ করলে স্কোর দাঁড়ায় ৬-১। শেষ কোয়ার্টারে আব্দুল্লাহ নিজের দ্বিতীয় গোলটি করেন। থাইল্যান্ড আরও একটি গোল করলেও জয় বাংলাদেশের সঙ্গেই ছিল।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। যদিও পাকিস্তানের বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে ধাক্কা খায় দল। এরপর শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে ঘুরে দাঁড়ায়। চীনের বিপক্ষে নাটকীয় ড্রতে গ্রুপের তৃতীয় হয়ে থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ খেলার সুযোগ পায়।

থাইল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত ছিল বাংলাদেশের জন্য, কারণ জাতীয় বা যুব পর্যায়ে থাইল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি বাংলাদেশ। এই জয় শুধু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেনি, বরং বাংলাদেশের হকির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে।

এই সাফল্যকে কাজে লাগিয়ে আগামী দিনে হকিতে আরও বড় সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার