ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৫:১৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৫:১৮:৪৮ অপরাহ্ন
বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া
বলিউডের আলোচিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তাদের ১৭ বছরের দাম্পত্যে ফাটলের জল্পনা বি-টাউনে নতুন নয়। সম্প্রতি এসব গুঞ্জনের পালে হাওয়া লেগেছে, কারণ বচ্চন পরিবারের নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে।

অন্যদিকে, অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্ক নিয়েও জল্পনা তুঙ্গে। তবে অভিষেক বা ঐশ্বরিয়া কেউই এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি, যা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

এমন পরিস্থিতিতে ঐশ্বরিয়া রাই কাজের জগতে ফেরার ইঙ্গিত দিয়ে আলোচনায় আসলেন। সম্প্রতি রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব তার সঙ্গে একটি শুটিং স্পটের ছবি শেয়ার করেন। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা। জ্যাকব ঐশ্বরিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এই খবর শুনে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকে মনে করছেন, বড় পর্দায় আবারও ঐশ্বরিয়াকে দেখার সময় এসেছে। আর এ নিয়ে জল্পনাও শুরু হয়েছে—নায়িকা কি নতুন সিনেমায় ফিরছেন, নাকি এটি অন্য কোনো প্রকল্প?

অপেক্ষা এখন শুধু সময়ের। ঐশ্বরিয়া রাই তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমীকরণ কীভাবে মেলে ধরেন, তা দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী