ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

যা-ই হোক না কেন আমরা বন্ধু থাকবো: ভারতীয় হাইকমিশনার

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৫:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৫:২৩:৩৫ অপরাহ্ন
যা-ই হোক না কেন আমরা বন্ধু থাকবো: ভারতীয় হাইকমিশনার
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান তারা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলবে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ভার্মা।

তিনি বলেন, "একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই, আমাদের সম্পর্ক বহুমাত্রিক।"

ভার্মা আরও বলেন, "নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ রয়েছে। যাই হোক, আমরা বন্ধু থাকবো এবং অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।"

এদিকে, ভারতের ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দিল্লি দুঃখপ্রকাশ করেছে। হামলার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ, এবং সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা