ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
নিক্কেই এশিয়ার সাক্ষাৎকার

শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৫:৩৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৫:৩৪:০৩ অপরাহ্ন
শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের শাসন কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এখন পুনর্গঠন কাজ চলছে। তিনি জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা।

সোমবার জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান, এর আগে বিক্ষোভে শত শত বিক্ষোভকারী নিহত হন। তিনি জানান, অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবং বিচার শেষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে তারা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনার হস্তান্তরের দাবি করবেন।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনা টানা তিন মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছেন এবং নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছেন, যা তাকে একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে পরিচিত করেছে।

তিনি আরও জানান, তিনি রাজনীতিবিদ নন এবং সবসময়ই রাজনীতি থেকে দূরে থেকেছেন। তার মতে, রাষ্ট্রের যারা নীতিমালা অনুসরণ করেন এবং দুর্নীতিমুক্ত থেকে কাজ করেন, তাদেরই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি, তবে বলেছেন, এটি সংস্কার কাজের ওপর নির্ভর করবে এবং কাজের ফলাফলই সময় নির্ধারণ করবে। তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না।


কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা