ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে বিজেপি: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৫:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৫:৩৮:৫৮ অপরাহ্ন
রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে বিজেপি: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী
পশ্চিমবঙ্গের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না অভিযোগ করেছেন যে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে না জানিয়ে আলু বাংলাদেশে পাঠাচ্ছে। তিনি জানান, মালদা, হিলি, চ্যাংড়াবান্দা সীমান্ত দিয়ে এসব আলু বাংলাদেশে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘটেছে।

মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ৬ লক্ষ ২ হাজার মেট্রিকটন আলু মজুত রয়েছে, যা আগামী দুই মাসের জন্য পর্যাপ্ত। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য এই আলু অন্য রাজ্যে কিংবা বিদেশে পাঠানোর চেষ্টা করছে।

তিনি জানান, নতুন আলু বাজারে আসতে এখনও ১০-১৫ দিন দেরি হবে, এবং ঝড়বৃষ্টির কারণে এই আলু বাজারে আসতে দেরি হচ্ছে।

এছাড়া, পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পেট্রাপোল সীমান্তে এক জনসভায় আলু-পেঁয়াজ রফতানি বন্ধের হুমকি দিয়েছেন, কিন্তু সীমান্ত বাণিজ্য অব্যাহত রয়েছে এবং পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ