ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সীমান্তে শান্তি ছাড়া ভারত–চীন সম্পর্ক স্বাভাবিক হতে পারে না: জয়শঙ্কর

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৫:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৫:৪৯:৪৯ অপরাহ্ন
সীমান্তে শান্তি ছাড়া ভারত–চীন সম্পর্ক স্বাভাবিক হতে পারে না: জয়শঙ্কর

ভারত ও চীন সম্পর্কের উন্নতি হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় সংসদের নিম্নকক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ক্রমাগত কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, সীমান্তে শান্তি না আসলে দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হতে পারে না।

জয়শঙ্কর আরও বলেন, ভারত চায় সীমান্ত সমস্যার একটি যুক্তিগ্রাহ্য, যথার্থ এবং দুই দেশের জন্য গ্রহণযোগ্য সমাধান। তিনি ভারতীয় সেনাদের সাহসিকতা ও চীনের মোকাবেলায় তাদের ভূমিকার প্রশংসা করেছেন। সীমান্ত ব্যবস্থাপনা কার্যকরভাবে করতে এবং উত্তেজনা কমাতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

অক্টোবর মাসে ভারত ও চীন লাদাখ সীমান্তে কিছু জায়গায় বোঝাপড়ায় পৌঁছানোর পর এই বিবৃতিটি দেওয়া হয়। তবে, সীমান্ত সমস্যা নিয়ে বিরোধী দলের কোনো প্রশ্নের উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী, এবং সংসদে গালওয়ানে সংঘর্ষের পর কোনো বিতর্কের অনুমতি দেওয়া হয়নি।

আজ, সংসদের শীতকালীন অধিবেশনে উত্তাল পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিরোধী দলের সদস্যরা সরকারকে কিছু সময়ের জন্য সভা থেকে ওয়াক আউট করেন। তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কংগ্রেসের সিদ্ধান্তে বিরোধিতা করেন এবং সংসদের কাজ চালানোর পক্ষে মত দেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা