ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১১:০৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১১:০৭:৩৭ পূর্বাহ্ন
৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স
ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।উত্তর ফিলিপিন্সে বুধবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) কম্পনের জেরে ক্ষয়ক্ষতি এবং আফটারশক সম্পর্কেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।জিএফজেড আরও জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় ছিল বলেও জানিয়েছে।
 
অন্যদিকে, ফিলিপিন্সের ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) জানিয়েছে, ভূমিকম্পটি ইলোকোস প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর বাঙ্গুইতে আঘাত হেনেছে এবং ভূমিকম্পের পর আফটারশক ও ক্ষয়ক্ষতির বিষয়েও তারা সতর্ক করেছে।অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 
বাঙ্গুই শহরের দুর্যোগ কর্মকর্তা ফিদেল সিমাতু বলেছেন, ‘কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি পরীক্ষা করছে।’ সিমাতু আরও বলেন, ‘এটা তেমন শক্তিশালী ছিল না। কিন্তু ঝাঁকুনিটা একটু দীর্ঘস্থায়ী ছিল।’উল্লেখ্য, ফিলিপিন্সে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা