ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১১:২০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১১:২০:২৬ পূর্বাহ্ন
ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান নেমেছে সর্বকালের সর্বনিম্নে। গত মঙ্গলবার  ৩ ডিসেম্বর ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪.৭৫তে নেমে আসে।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। গত তিন দিন ধরে টানা দর হারিয়েছে রুপি। এর মধ্যে মঙ্গলবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৪.৭৫ রুপি। যদিও দিন শেষে সামান্য বেড়ে হয় ৮৪.৬৮ রুপি। অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় ১০৬.৫০। আর গত সোমবার (২ ডিসেম্বর) প্রতি ডলারের দাম দাঁড়িয়েছিল সর্বনিম্ন ৮৪ দশমিক ৭০ ভারতীয় রুপিতে।বিশেষজ্ঞরা ধারণা করছেন, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ডলার বিক্রি করে রুপি শক্তিশালী রাখার চেষ্টা করছে। রুপির দরপতন আরও বেশি হতো, কিন্তু আরবিআইর হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে।
 
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের  এফপিআই প্রবাহে সংকোচনের ফলে রুপি দাম কমেছে। এছাড়া ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবও পড়ছে রুপির দামে।তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই। এএনজেডের অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক ধীরাজ নিম বলেন, ‘ভারতের দুর্বল জিডিপি প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা কমাতে পারে। অন্যদিকে সাম্প্রতিক আরবিআইর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমাও রুপির পতনকে ত্বরান্বিত করছে।’এদিকে টানা আট সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী