ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মেঘনায় ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১১:৫৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১১:৫৪:১৪ পূর্বাহ্ন
মেঘনায় ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় ঘেরে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় করেন দর্শনার্থী ও বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব শহরের পুলতাকান্দা এলাকার মেঘনা ফেরিঘাটের সেভেন স্টার মৎস্য আড়তে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।আড়ত মালিক সূত্রে জানা যায়, ভৈরবের মেঘনা নদীতে একটি ঘেরে সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়ে। মাছটি আড়তে বিক্রির জন্য ঢালায় সাজিয়ে রাখার পর ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন। শেষ পর্যন্ত মাছটি দুই হাজার ৭০ টাকা প্রতি কেজি দরে ১৯ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হয়।

এ বিষয়ে সেভেন স্টার মৎস্য আড়তের মালিক মো. আমির হোসেন জানান, দুপুরের দিকে ভৈরবের মেঘনা নদীর একটি ঘের থেকে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকৃতির মাছটি প্রথমে মুখলেছ মিয়ার মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন ঘের মালিক রহমান মিয়া। পরে তাদের কাছ থেকে বিশাল আকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা