ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সেঞ্চুরি মিস করা জাকেরকে মন খারাপ করতে নিষেধ মুশফিকের

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:১৪:৩২ অপরাহ্ন
সেঞ্চুরি মিস করা জাকেরকে মন খারাপ করতে নিষেধ মুশফিকের
জাকের আলী অনিকের ছোট্ট টেস্ট ক্যারিয়ারেই অসাধারণ এক ইনিংস। কিংস্টোন টেস্টে বাংলাদেশের জয়ে তাইজুল ইসলাম আর নাহিদ রানা যতই আলোচনায় থাকুক, জাকেরের ইনিংসটাও ভুলে যাওয়ার মতো নয়। তার ওয়ানডে ধাঁচের ইনিংসটাই মূলত বোলারদের জন্য পর্যাপ্ত পুঁজি এনে দিয়েছে। তবে আক্ষেপের বিষয়, মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা মিস করেছেন জাকের। আলজারি জোসেফের বলে ৯১ রানে আউট হয়ে ফিরতে হয় তাকে। 

ইনজুরির কারণে এই সফরে দলে নেই মুশফিকুর রহিম। তার জায়গায় সুযোগ পাওয়া জাকের টানা তিন টেস্টে অর্ধশতক হাঁকিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। 

তবে কিংস্টোন টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির একেবারে কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাকে। ১০৬ বলের ইনিংসে ৮টি চার আর ৫টি ছক্কায় ৯১ রান করেন জাকের। তার আউটের পরই বাংলাদেশের ইনিংস শেষ হয়। তবে ততক্ষণে বাংলাদেশের বোলারদের জন্য প্রয়োজনীয় রান তোলা হয়ে গেছে। 

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে হলে ক্যারিবিয়ানদের গড়তে হতো ইতিহাস। তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট তুলে নিয়ে তাদের ইনিংস ১৮৫ রানে গুটিয়ে দেন। বাংলাদেশ পায় ১০১ রানের বড় জয়। 

মুশফিক তার ছোট ভাই জাকেরের এই ইনিংসে দারুণ খুশি। ফেসবুকে তিনি লিখেছেন, “তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার সময়ই বলেছিলাম, তুমি অনেক বড় কাজ করবে। মন খারাপ করো না, শতক তোমার প্রাপ্য ছিল ঠিকই, তবে তোমার এই ইনিংসই ইনশাআল্লাহ ম্যাচ জেতানো ইনিংস হয়ে থাকবে।” 

অভিষেকের পর থেকেই জাকের টেস্ট ক্রিকেটের মেজাজ দেখিয়েছেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের ইনিংস দিয়ে শুরু, এরপর অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৫৩ আর ৩১। এবার জ্যামাইকার দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে খেললেন ম্যাচ জেতানো ৯১ রানের ইনিংস। 

এমন ধারাবাহিকতায় জাকের আলী অনিক হয়ে উঠছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন ভরসা। 

/এসআইপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা