ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সরকারি জমি নিয়ে দ্বন্দ্ব, মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:২৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:২৪:৩৫ অপরাহ্ন
সরকারি জমি নিয়ে দ্বন্দ্ব, মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখল নিয়ে উপজেলার মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ৯ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের বনগ্রাম বাজারে মহারাজপুর ইউনিয়ন পরিষদের কিছু সরকারি জমি রয়েছে। ওই জমি দখল করাকে কেন্দ্র করে বনগ্রামের মজিবর রহমান ও মোচনা ইউনিয়নের আকদিয়া গ্রামের আসাদ সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মজিবর রহমান দোকান তুলতে গেলে মোচনা ইউনিয়নের আসাদ সিকদার বাধা দেন। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুই ইউনিয়নবাসী মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৫ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা