ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ , ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ড. আহসান এইচ মনসুর শুরুতে যেসব এলাকায় পাওয়া যাবে ফ্যামিলি কার্ড বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি এ বছরের ফিতরা নির্ধারণ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির নাগরিক বিনা খরচে প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেবে সরকার চাঁদপুরে চোরের হামলায় আহত প্রবাসীর স্ত্রী মারা গেছেন ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ আজ প্রকাশিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয়

স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:৪৮:৪২ অপরাহ্ন
স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর বুধবার (৪ ডিসেম্বর) সকালে এক দুর্বৃত্ত হামলা চালিয়েছে। মন্দিরে তার ওপর গুলি করা হলেও, সৌভাগ্যক্রমে গুলি তার গায়ে লাগেনি। হামলার পর আশপাশে থাকা জনতা দ্রুত তাকে ধরে ফেলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দিচ্ছিলেন সুখবীর সিং বাদল। এ সময় এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে, মন্দির কর্তৃপক্ষ ও অকালি দলের নেতাদের দ্রুত পদক্ষেপে হামলাকারীকে আটক করা সম্ভব হয়।

হামলাকারীর পরিচয় জানা গেছে। তার নাম নারাইন সিং চৌরা, যিনি বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সাবেক সন্ত্রাসী সদস্য। ১৯৮৪ সালে পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে পাঞ্জাবে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক পাঠাতেন। এছাড়া, গেরিয়া যুদ্ধ নিয়ে একটি বইও লিখেছিলেন তিনি।

অকালি দলের সাবেক সাংসদ নরেশ গুজরাল হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি প্রমাণ করে যে পাঞ্জাবে অপরাধীরা কতটা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দল বারবার বলেছে, পাঞ্জাবের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এই হামলা তারই একটি উদাহরণ।” তিনি আরও বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ, সুখবীর সিং বাদলের কোনো ক্ষতি হয়নি।”


কমেন্ট বক্স