ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:৫৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:৫৫:৫৩ অপরাহ্ন
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া

নামিবিয়ার ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ৩ ডিসেম্বর দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে।

নান্দি নাদাইতওয়া নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হলেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা, যিনি ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ দলের সদস্য। ইতুলা প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, নান্দি ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।

নান্দি নাদাইতওয়ার জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, “নামিবিয়ার জনগণ শান্তি এবং স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন।”

প্রেসিডেন্ট হিসেবে নান্দির জয় এসডব্লিউএপিও দলের ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়াবে। ১৯৯০ সালে এই দলের নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ৩৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম